1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে বিক্ষোভ ও গণ অনাস্থা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জন ভোগান্তির গ্রাহকের খরচ বাড়ানো অর্থ-আত্মসাৎ ভৌতিক বিলের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণ অনাস্থা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে সড়ক অবরোধ করে গণ অনাস্থা কর্মসূচি পালন করে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এমএ মতিন মোল্লার সভাপতিত্বে গণ অনাস্থা কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা বাসদ আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক বাবু কালামানিক দেব ও উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম প্রমুখ।

বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোন ভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না। গ্রাহকদের দাবীকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে। এজন্য আগামীতে কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে। এর জন্য কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব নেসকোর গোবিন্দগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দূর্ণীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের দাবীও জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!