1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে পাবজি গেম বিক্রয়েরঅর্থ হাতিয়ে নেয়া প্রতারককে গ্রেফতার করেছে সিটিটিসি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ফেইসবুকে ফেক আইডি খুলে পাবজি গেম বিক্রয়ের চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া এক পেশাদার প্রতারককে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃত হলেন এমকে সিয়াম (২২)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঘটিকায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় সিয়ামকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগ। এসময় তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নারীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেইক আইডি খুলে। সে উক্ত ফেইক আইডিতে পাবজি গেম বিক্রয়ের নানা চমকপ্রদ বিজ্ঞাপনের প্রচারণা চালাতো। পরবর্তীতে সে প্রতারণার মাধ্যমে ভিকটিমদের নিকট হতে বিকাশ/নগদ একাউন্টের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এরূপ প্রতারণার শিকার এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সিয়ামের বিরুদ্ধে গত ৫ জুন ২০২৪ তারিখ ডিএমপির শাহজাহানপুর থানায় একটি প্রতারণার মামলা রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তভার সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।

সিটিটিসি সূত্র আরো জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় প্রতারক সিয়ামের অবস্থান সনাক্ত করা হয়। অতঃপর সিটিটিসির একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা জেলা পুলিশের সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন জীবনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়। উক্ত মোবাইল ফোনে তিনটি ফেইক ফেইসবুক আইডি সনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত সিয়াম উল্লিখিত প্রতারণার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে আরো জানায়, সে গত দুই বছর ধরে এইরূপ প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!