1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে নেসকোর প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেসকো’র প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি ও বিদ্যুৎ গ্রাহক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানাকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদান কালে বাংলাদেশের ওয়াকার্স পার্টির উপজেলা সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এমএ মতিন মোল্লা, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় তারা জানান, গোবিন্দগঞ্জে বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই লাগাতে দেয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের উপর চাপানো হবে।

তারা আরো জানান, গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলী জোর করে গ্রাহককে প্রিপেইড মিটার সংযোগ দেয়ার চেষ্টা করছেন। এই গণবিরোধী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!