1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধা প্রেস কাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘স্বদেশের প্রয়োজনে-বাঁচি তারুণ্য উত্থানে’ শ্লোগানে গাইবান্ধা প্রেস কাবের প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মিলনে সাংবাদিকরা যে কোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ঘোষণা করেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের কাচারি বাজারে গাইবান্ধা প্রেসকাব চত্বরে সকালে জাতীয় পতাকা, সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, গাইবান্ধা পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক এ.কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সভাপতির পক্ষে সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মওলানা জহুরুল হক সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা প্রেস কাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। প্রেস কাবের কার্যনির্বাহী সদস্য কায়সার রহমান রোমেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক, সিনিয়র সহ-সভাপতি মো. জোবায়ের আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।

অনুষ্ঠানে কৃতী আলোকচিত্র সাংবাদিক কুদ্দুস আলম এবং জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় জাভেদ হোসেন, নূর আলম আকন্দ রিপন ও সুমন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তান হিসেবে খালেদ হোসেনের মেয়ে আরিফা খাতুন, কায়সার রহমান রোমেলের ছেলে আদ্রিত কায়সার আত্ম ও মিজানুর রহমান রাজু’র মেয়ে ফাতিমা রহমান রুমাইয়াকে সংবর্ধিত করা হয়। শেষে র‌্যাফেল ড্র ও একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!