1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা প্রধান

  • আপডেট হয়েছে : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উত্তম শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভিএইড রোড কালীবাড়ি মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা মনিটরিং কমিটির সদস্য অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রবীন্দ্রনাথ চক্রবর্তী এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের রংপুর আঞ্চলিক কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট বিকাশ কুমার শীল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ২০২৪ শিক্ষাবর্ষে ৫ জনকে উত্তম শিক্ষক সম্মাননা এবং ২০ জনকে উত্তম শিক্ষার্থী সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে বিজয়ী ৩৬ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবককে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য; ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের অধীন গাইবান্ধা জেলার ১০৩টি মন্দিরে এ কার্যক্রম রয়েছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!