1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ ও মিছিল

  • আপডেট হয়েছে : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, নির্বচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাম জোটের কেন্দ্রীয় নেতা, সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বাসদের জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগ ও জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের সময়ে দূর্ণীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। আর এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বতী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে। বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য না। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবী জানান।

বক্তারা গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে মেলার নামে হাউজি ও জুয়ার আয়োজন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান। এসব আয়োজনে প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেন বক্তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!