1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীরা বিনামূল্যে চিকিৎসা পেলেন

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকাস্থ গাইবান্ধা জনকল্যাণ সমিতির উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ মাঠে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধা জনকল্যাণ সমিতির উপদেষ্টা ও গাইবান্ধা সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার।

এদিন সকাল ১০টা থেকে দিনব্যাপী চলা এই ক্যাম্পে ৩’শ রোগীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। গাইবান্ধা জনকল্যাণ সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. তানবীর আহমেদ রোগীদের চিকিৎসা সেবা দেন।

চিকিৎসা নিতে আসা রাজিয়া বেগম (৪৫) বলেন, ‘অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধও পেয়েছি। এটা আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকার হলো।’

চিকিৎসা নেওয়া শফিকুল ইসলাম (৫৫) বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে হাঁটুর ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখানে বিনামূল্যে ডাক্তার দেখানোর সুযোগ পেয়েছি, ওষুধও পেয়েছি। এ ধরনের উদ্যোগ আরও বেশি হওয়া দরকার, বিশেষ করে গ্রামের দরিদ্র মানুষের জন্য।’

এই উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, ‘এ ধরনের কার্যক্রম গ্রামের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা চাই, এটি আরও নিয়মিতভাবে আয়োজন করা হোক, যাতে চিকিৎসা বঞ্চিত মানুষজন সেবা পেতে পারে।’

গাইবান্ধা জনকল্যাণ সমিতির সেক্রেটারি মো. মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের সংগঠন সবসময় গাইবান্ধার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রয়াস নিয়েছি। আমরা চাই, অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা বঞ্চিত না হয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরো বলেন, ‘শুধু চিকিৎসা সেবা নয়, আমরা শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল লক্ষ্য গাইবান্ধার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। এ কাজে সকলের সহযোগিতা পেলে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।’

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইবান্ধা জনকল্যাণ সমিতির অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!