1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মিথ্যা মামলা খারিজ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মিথ্যা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাইবান্ধার চীফ জুডিশিয়াল (৪র্থ আদালত) বিচারক হাসিবুজ্জামান মামলাটি নথিজাত ঘোষনা করে তিন সাংবাদিককে অব্যাহতির আদেশ দেন।

মামলার  সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বিগত ২০২২ সালের ১৯ এপ্রিল গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়াম্যাান আতাউর রহমান আতার বিরুদ্ধে নারী কেলেংকারীর খবর দৈনিক মানবজমিন, আনন্দ টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ প্রচারিত হয়। এতে জেলা পরিষদ চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে তার জামাতা এএসএম আশরাফুল ইসলামকে বাদী করে তৎকালীন দৈনিক মানবজমিন পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল (বর্তমানে দৈনিক যুগান্তর), আনন্দ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি মিলন খন্দকার ও সাংবাদিক রবিন সেনের বিরুদ্ধে গাইবান্ধার আমলী আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানির পর মামলাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমানিত। এরই প্রেক্ষিতে বুধবার গাইবান্ধা চীফ জুডিশিয়াল (৪র্থ) আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনী সহযোগিতা করেন জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছু, সাবেক পিপি মহিবুল হক সরকার মোহন, সালাহ উদ্দিন সেলিম, আনিস মোস্তফা তোতন, রুহুল আমিন রুবেল, জাহাঙ্গীর আলম, শাহ নেওয়াজ। অন্যদিকে বাদী পক্ষে আইনি লড়াই করেন অ্যাড. আবু আহম্মেদ আবদুল্লা কনক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!