1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গার্ডিয়ান অফ কাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিস।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান, জেলা শাখার সহ-সমন্বয়কারী কাফি ইসলাম লিমন ও কুড়িগ্রাম জেলা শাখার সহ-সমন্বয়কারি রাইয়ান রিফাত প্রমুখ। এছাড়াও এ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদের জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, সাংবাদিক ফেরদৌস জুয়েল ও আতিকুর রহমান আতিক, শিক্ষক ও সমাজসেবক এস.এম মনিরুরজ্জামান সবুজসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী গাইবান্ধা জেলায় শতাধিক ইটভাটার কার্যক্রম রয়েছে। কিন্তু এতসবের মধ্যে ১৬টি ইটভাটার অনুমোদন রয়েছে।

বক্তারা আরো বলেন, এসব অবৈধ ইটভাটাগুলোতে অবাধে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনায়ন, ক্ষতির মুখে পড়েছে কৃষি। কাঁঠ পোড়ানোর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। তাই এসব অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহবান জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!