1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি বেড়েই চলছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এছাড়াও সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য এবং কৃষি পণ্যের দাম বেড়েছে।

এর প্রতিবাদে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধায় গণফোরামের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণফোরাম জেলা শাখা স্থানীয় পাবলিক লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি হাজী মো. মির্জা হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু ও সদস্য বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা প্রমুখ।

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দূর্ণীতি দূর করে সেবারমান বৃদ্ধি, প্রিপেইড মিটারের সংযোগ বন্ধ, নিক্রিয় পুলিশ বাহিনীকে দ্রুত সক্রিয় করাসহ ১১ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে দিতে গেলে জেলা প্রশাসক তা গ্রহণ করেননি বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন।

বক্তারা জাতির প্রত্যাশা পূরণে সবধরনের ভোগান্তি দূর করতে অনিয়ম দূর্ণীতি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!