1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

সাদুল্যাপুরে চোখের জলে শিক্ষকতা থেকে বিদায় নিলেন ৬ শিক্ষক

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ তাঁরা শিক্ষক, আজীবনই শিক্ষক থাকবেন। কিন্তু কাল থেকে নিয়ম মেনে আর বিদ্যালয়ে যেতে হবে না। শিক্ষার্থীদের পাঠদানও করতে হবে না।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া কাস্টারভুক্ত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে বিদায় সংর্বধনা দেয়া হয়েছে। বিদায় গ্রহণ মুহূর্তে শিক্ষকরা আবেগপ্রবণ হয়ে যান, অশ্রুসিক্ত হয়ে পড়েন। শিক্ষকতা থেকে বিদায় গ্রহণকারী ৬ শিক্ষক হলেন, পূর্ব প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সরকার, নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রতিমা রাণী চক্রবর্ত্তী, পশ্চিম মন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক, কিশামত হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক ও প্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র বর্মণ।

এই ৬ শিক্ষকের বিদায় উপলক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার, কামারপাড়া কাস্টার। উপজেলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম।

সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া কাস্টারের সহকারী শিক্ষা অফিসার খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ ও সোনালী সরকার, সাদুল্যাপুর উপজেলা শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান এবং শিক্ষক ফাতেমা খাতুন, বিদায়ী শিক্ষক আবু বকর সরকার ও এনামুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের উত্তরীয় পড়িয়ে দেন অতিথিবৃন্দ। এছাড়াও তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সংগীত পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!