1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

শামীম হত্যার বিচারের দাবীতে সড়ক অবরোধ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজারের হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ী শামীম আহমেদ (২৬) হত্যার প্রায় এক মাসেও কোনো আসামী গ্রেফতার করা হয়নি। পুলিশের এমন নির্বিকার ভূমিকায় এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

এরই প্রতিবাদে এবং আসামীদের গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে দারিয়াপুর বাজারে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে দু’ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, প্রভাষক ময়নুল কবীর মন্ডল, খোলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাহিদুল ইসলাম মৃদুল, যাগোয়া বিএনপির সভাপতি আব্দুল আজিজ, কুপতলা বিএনপির সভাপতি লোকমান হাকিম, মালিবাড়ী বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, গিদারী বিএনপির সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা নুরুল আলম সিদ্দিকী পিটন, স্থানীয় সাংস্কৃতিক জোটের সভাপতি শহিদুল ইসলাম, ডা. শাহজাহান আলী, মৃনাল কান্তি বর্মণ, সংস্কৃতি কর্মী আব্দুল ওয়াদুদ, ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী নেতা সেলিম মন্ডল, সংস্কৃতি কর্মী আলী আজম ও রবিন ইসলাম সম্রাট প্রমুখ।

পুলিশের গাফিলতির অভিযোগ করে বক্তারা বলেন, প্রায় এক মাসেও শামীম আহমেদ হত্যার কোনো আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। আসামীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। ফলে শামীমের স্বজনেরা চরম হুমকির মধ্যে রয়েছে। বক্তারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত কিশোর গ্যাং নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপসহ আসামিদের অবিলম্বে গ্রেফতারে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের ইশিয়ারি দেন তারা

এদিকে সড়ক অবরোধের ফলে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

উল্লেখ্য; গত ১৮ ডিসেম্বর সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের ডা. শফিউল ইসলাম রাজুর ছেলে শামীম আহমেদ কিশোর গ্যাংয়ের নেতা হাবিবুল্যা রিংকু, রাকিবুল হাসান জিম ও তাহসান স্বরূপের নেতৃত্বে বখাটেদের মারপিটে গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ডিসেম্বর রাতে মারা যান। এ ঘটনায় নিহতের চাচা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!