1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

মানবসেবায় নিরলস কাজ করে যাচ্ছে পলাশবাড়ীর বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থা

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে সমাজে পিছিয়ে পড়া নিম্নআয়ের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থা।

জনকল্যাণমূখী নানা কর্মকান্ডের ধারাবাহিকতায় সোমবার (৬ জানুয়ারি) দুপুরে এলাকার শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংস্থাটি।

বৈরী হরিণমারী গ্রামে সংগঠনের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন, পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুস সালাম, থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো ও পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক পাপুল সরকার ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার সরকার রাজিব।

প্রধান অতিথির বক্তব্যে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান বলেন, দেশের উত্তরাঞ্চল তথা গাইবান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত সবচেয়ে বেশী শীত পড়ে। আমি এ এলাকায় না আসলে শীত কি জিনিস তা বুঝতেই পারতাম না। এটা উপলব্ধি করার পর থেকে আমি সিদ্ধান্ত নিয়ে যে শীতার্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে শীতবস্ত্র পৌঁছে দেব। এরই ধারাবাহিকতায় দিনরাত উপজেলার অত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে সেটার তো মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

বৈরী হরিণমারী সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার সরকার রাজিব বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই মানুষের কল্যাণে নানামুখি উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, বিবাহের উপযোগী কন্যা দায়গ্রস্থ পিতার পাশে দাঁড়ানো, লেখাপড়ার ইচ্ছা আছে কিন্তু অর্থাভাবে লেখাপড়া করতে পারছে না এমন শিক্ষার্থী ও অভিভাবকের পাশে দাঁড়ানো, হতদরিদ্রদের মাঝে চাল-ডাল বিতরণসহ কেউ ইন্তেকাল করলে তার দাফন-কাফনের ব্যবস্থা করা। ভবিষ্যতে মানব কল্যাণে আরো বৃহৎ পরিসরে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

  • তীব্র শীতে কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন বয়সের ভারে নূয়ে পড়া শীতার্ত মানুষগুলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!