1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

 

 

খবরবাড়ি ডেস্কঃ চাকরি জাতীয়করণের দাবীতে আগামী ২০ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গাইবান্ধায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) মিলনায়তনে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখা আয়োজনে এ প্রস্তুতি সভায় সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশ নেয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা সভাপতি মাহমুদুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মো. নাছের টিপু ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি, সদর উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আবু নাসের মো. ফরহাদ আলমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেনন সহ-সভাপতি বেলসুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ। এছাড়াও এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।

সভায় বক্তারা বলেন, আমরা এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন থেকে চাকরি জাতীয়করণের দাবী জানিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আগামী ২০ জানুয়ারি ঢাকার সোহরাওয়াদী উদ্যানে আমাদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষকদের অংগ্রহণের আহবান জানান বক্তারা।

শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি, গাইবান্ধা সদর উপজেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক এবং চাপাদহ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল খালেকের রুহের মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!