1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) গাইবান্ধার দারিয়াপুরে সংগঠনের সারাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণে কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসানুল হাবীব সাঈদ এবং উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক কমরেড মাসুদ রানা। সভায় সারাদেশের প্রতিনিধিরা কৃষক ক্ষেতমজুরদের সংকট সমাধানে সংগঠনের করণীয় বিষয়ে মতামত জানান।

পরবর্তীতে কমরেড মাসুদ রানা তার বক্তব্যে বলেন ‘ গত জুলাই আগস্টে ছাত্র-জনতার এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। হাজারো মানুষের আত্মদান ও রক্তের বিনিময়ে আবারও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের আকাঙ্খা তৈরি হয়েছে। সে লক্ষ্যে দেশের বিভিন্ন খাত সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে। কিন্তু খাদ্য যোগান এবং কর্মশক্তি নিয়োগ বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি খাত সংস্কার বিষয়ে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দেশের কৃষক ও ক্ষেতমজুরদের জীবনমানের উন্নয়ন ছাড়া সত্যিকার বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়। ফলে অবিলম্বে অন্তর্বতী সরকারের কৃষি সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে কৃষকের স্বার্থের পরিপূরক কৃষি খাত সংস্কারের উদ্যোগ গ্রহণ করা এ মুহুর্তে জরুরি।’

সভায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

আহসানুল আরেফিন তিতু কে আহবায়ক  এবং অজিত দাস কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছারাও নির্বাচিত সদস্যরা হলেন আহসানুল হাবীব সাঈদ, আনোয়ার হোসেন বাবলু, গোলাম সাদেক লেবু, রফিকুল ইসলাম, আলাল মিয়া ও একরামুল হক।

নির্বাচিত কমিটি এবং প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কৃষক ক্ষেতমজুরদের সংকট সমাধানের লক্ষ্যে কৃষি খাতে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে আগামী ২৩ ফেব্রুয়ারি রংপুরে ‘কৃষক কনভেনশন’ আয়োজনের সিদ্ধান্ত ও গৃহীত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!