1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

প্রিপেইড মিটার নিয়ে নেসকোর একগুঁয়েমির প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগ নিয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলীরা জোর জবরদস্তি করছেন। নেসকোর কর্মচারীরা গোপনে বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে গিয়ে সকলের অলক্ষ্যে প্রিপেইড মিটার সংযোগ দিচ্ছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে গাইবান্ধাবাসী। নেসকোর এমন একগুঁয়েমির প্রতিবাদে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটি, গাইবান্ধার আহবায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও সাম্যবাদী আন্দোলনের মনজুর আলম মিঠুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মোশাররফ হোসেন বাবু, প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, শ্রমিক নেতা রেজাউন্নবী রাজু, সংস্কৃতি সংগঠক দেবাশীষ দাশ দেবু, গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল  ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম, জাতীয় পার্টির আনোয়ারুল ইসলাম লেবু, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তা মল্লিক, রাজনীতিক রেবতী বর্মণ, শ্রমিক নেতা কাজী আব্দুল ওয়াদুদ, বাসদ মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির আসাদুজ্জামান শাহীন, মাসুদার রহমান, সমাজকর্মী মনির হোসেন সুইট, সোমা ইসলাম ও সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রিপেইড মিটারের প্রতিবার ১ হাজার টাকা রিচার্জে গ্রাহকের এজেন্ট কমিশন বাবদ ২০ টাকা পরিশোধ করতে হবে। প্রতিমাসে গ্রাহকের মিটার ভাড়া বাবদ ৪০ টাকা পরিশোধ করতে হবে। গ্রাহকরা নিজের টাকায় ইতিপূর্বে এনালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য বিদ্যুৎ বিভাগ কোনো টাকা পরিশোধ করেনি। প্রতি ১ হাজার টাকার বিনিময়ে কত ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে তাও অসপষ্ট। প্রিপেইড মিটারের ব্যালেন্স ফুরিয়ে গেলে ২শ’ টাকা ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য ৫০ টাকা হারে গ্রাহককে সুদ পরিশোধ করতে হবে। প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ৬শ’ টাকা জমা দিতে হবে।

বক্তারা অবিলম্বে গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!