1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

পিলখানায় হত্যাকান্ডের মামলায় কারাবন্দিদের মুক্তি দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের মামলায় কারাবন্দিদের মুক্তিসহ তিনদফা দাবীতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে।

শহরের গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে রোববার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং কারাবন্দি বিডিআর সদস্যদের স্বজনেরা অংশ নেয়। এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে সংহতি জানান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, বিডিআর কল্যাণ পরিষদ, গাইবান্ধা জেলার সমন্বয়ক সিপাহি ভিএম আব্দুর রাজ্জাক, হাবিলদার আফছার আলী, হাবিলদার ওসমান গণি, বিডিআর জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আসাদুল ইসলাম ও মাহফুজ আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও তার দোসরদের চক্রান্তে পিলখানায় বিডিআর বিদ্রোহের নাটক সাজানো হয়। সেনা কর্মকর্তাদের নির্মমভাবে হত্যার পর নির্দোষ সৈনিকদের চাকুরিচ্যুত ও সাজা দিয়ে লোক দেখানো তদন্তের নামে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নির্দোষ দাবি করে বক্তারা বলেন, সাজার মেয়াদ শেষ হওয়ার পরও যেসব বিডিআর সদস্য জেলবন্দী আছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপে ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ২ এর (৩) ধারা অবশ্যই বাদ দেওয়ার কথাও জানান বক্তারা।

তাদের তিনদফা দাবী গুলো মধ্যে হচ্ছে পিলখানাসহ সারাদেশে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহাল; কারাবন্দিদের মুক্তি এবং পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!