1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ী প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ও মানবতার দেয়াল উদ্বোধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ৪ জানুয়ারি রোজ শনিবার বিকাল তিনটায় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মধ্যে পলাশবাড়ী প্রেসক্লাব এর সৌজন্যে ও উপজেলা প্রসাশনের পৃষ্ঠপোষকতায় কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেখানে মানবতার দেয়ালও উদ্বোধন করা হয়। শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টু, এছাড়াও প্রেসক্লাব এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মানবতার দেয়াল উদ্যোগটি অনেক ভালো ও উপজেলা বাসীর জন্য নতুন এক প্ল্যাটফর্ম। সব বিত্তশালী ও সামর্থ্যবান মানুষের উচিত হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের কথা ভেবে মানবতার দেয়াল -এ নতুন-পুরোনো পোশাক রেখে যাওয়া। কারণ, সরকারের একার পক্ষে এসব মানুষের জন্য শতভাগ সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না অনেক সময়। কিন্তু এ ধরনের প্ল্যাটফর্ম মানুষ ও মানবতার জন্য ইতিবাচক কাজ করবে। তিনি আরো বলেন শীতের কাছে ও প্রাকৃতিক দূর্যোগের কাছে  আমরা মানুষরা অনেকটা অসহায় এখানে নেয়া দেয়াতে কোন লজ্জা,ভয় কিংবা সংকোচের কোন কারন নেই আপনারা মানবতার দেয়াল থেকে যার প্রয়োজন তিনি সেটা নির্দ্বিধায় নিয়ে যাবেন আর যাদের অতিরিক্ত অথবা প্রয়োজন হয়না এমন পোশাক বা বস্তু দিতে পারেন,শেষে তিনি পলাশবাড়ী গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করে বলেন এমন কর্মকান্ড যেন ছোঁয়াচে রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ পাপুল সরকার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!