1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ী পৌরসভা এলাকায় ৮টি বিভিন্ন উন্নয়নমূলক পৃথক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৮টি বিভিন্ন উন্নয়নমূলক পৃথক কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ১২ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সহকারি কমিশনার (ভূমি) ও পলাশবাড়ী পৌর প্রশাসক মো.আল-ইয়াসা রহমান তাপাদার এসব কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এসময় পৌরসভার সহকারি প্রকৌশলী মর্তুজা এলাহী, মেহেরাব হোসেন জনি ও নির্মাণকাজ বাস্তবায়নে নিয়োজিত সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়নমূলক কাজ গুলো হচ্ছে; পৌর এলাকার ৫নং ওয়ার্ডের নুনিয়াগাড়ী গ্রামের মোস্তফা মিস্ত্রীর বাড়ী হতে মতিয়ারের বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নির্মাণ, গাইবান্ধা সড়ক হতে ৪নং ওয়ার্ডের জামালপুর বড় দিঘিরপাড় গামী কার্পেটিং রাস্তার মুখ পর্যন্ত আরসিসি রাস্তা নির্মাণ, ৯নং ওয়ার্ডের হিজলগাড়ী গ্রামের লাল মিয়ার বাড়ীর সম্মুখে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ৬নং ওয়ার্ডের শিমুলিয়া গ্রামে ব্রিকস ড্রেন ও সোলিং রাস্তা নির্মাণ, ১নং ওয়ার্ডের রাঙামাটি কেন্দ্রীয় শ্মশান হতে বিশু চন্দ্রের বাড়ী পর্যন্ত সোলিং রাস্তা নির্মাণ, এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় ৫নং ওয়ার্ডভূক্ত পৌরশহরের জনতা ব্যাংকের সম্মুখ থেকে কালিবাড়ি বাজার গুড়হাটি পর্যন্ত আরসিসি ড্রেন এবং আরসিসি রাস্তা নির্মাণ,৯নং হিজলগাড়ী বকুর মোড় হতে কুমারপাড়া পর্যন্ত প্যালাসাইটিংসহ ৩৫০ মিটার দৈর্ঘ্য সোলিং রাস্তা নির্মাণ, ৮নং ওয়ার্ডের রাইগ্রাম চারমাথা হতে রাইগ্রাম মসজিদ পর্যন্ত প্যালাসাইটিংসহ সোলিং রাস্তা নির্মাণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এডিবি এবং বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে উপরোক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ সমূহ ১ মাস হতে সর্ব্বোচ্চ ২ মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!