1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চাহিদা ভিত্তিক সাব-কাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সরকারি ব্যবস্থাপনায় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর-এর নিদের্শনায় ৯টি কাস্টারে প্রশিক্ষণ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডলের পরিচালনায় উপজেলার বরিশাল কাস্টারের ২৩টি বিদ্যালয়ে ৫টি ভেন্যুতে বিভক্ত করে ১দিন করে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, মান সম্মত শিক্ষা ও বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানের দক্ষতা অর্জনের জন্য ২০ জানুয়ারি জুনদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৬ জনের মধ্যে ২৩ জন, ২১ জানুয়ারি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৮ জনের মধ্যে ২৫ জন, ২২ জানুয়ারি নারায়নপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৭ জনের মধ্যে ২২ জন, ২৩ জানুয়ারি আমলাগাছী ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৮ জনের মধ্যে ২৬ জন ও ২৬ জানুয়ারি রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে ২৫ জনের মধ্যে ২১ জনসহ মোট ১৩৪ জনের ১১৭ জন প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা চাহিদা ভিত্তিক সাব-কাস্টার প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। বাকী ১৭ জনের পদ শূন্য থাকায় তারা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ পারেনি।

সরেজিমনে রোববার (২৬ জানুয়ারি) সকালে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে গিয়ে দেখা যায়, ২৫ জনের মধ্যে ২১ জন শিক্ষক-শিক্ষিকা অত্যান্ত আনন্দঘন উৎসব মুখর পরিবেশে এ প্রশিক্ষণ গ্রহণ করছেন। এসময় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান মন্ডলের নিকট জানতে চাইলে তিনি জানান যে, শিক্ষা জাতির মেরুদন্ড-শিক্ষার কোন বিকল্প নাই। তাই সরকারি ব্যবস্থাপনায় উপজেলার সকল শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, পাঠ পরিকল্পনা প্রণয়ন, শ্রেণি কক্ষে পাঠদানের দক্ষতা অর্জনের জন্য এ চাহিদা ভিত্তিক সাব-কাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!