1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে ঘোড় দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ মন্ডল স্মৃতি ঘোড় দৌড় প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাউন্ড ভিত্তিক প্রায় ৩২জন ঘোড়সওয়ারী প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি হিট থেকে ৩টি ঘোড়া বেছে নিয়ে বিকেলে চূড়ান্ত দৌড়ে প্রথম হয় নওগাঁর ধামইরহাট উপজেলার হালিমার ঘোড়া, দ্বিতীয় হয় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চুমুর মিয়ার ঘোড়া ও তৃতীয় হয় ভূরুঙ্গামারীর জাকারিয়ার ঘোড়া। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ, একটি বাইসাইকেল ও একটি এলইডি টিভি প্রদান করা হয়।

তৃতীয় দিনের ফাইনাল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ। খেলা শেষে তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় গ্রামীণ বিনোদন পিপাসু সকল বয়সীদের উপস্থিতি খেলার মাঠকে কানায় কানায় ভরে যায়।

পুরস্কার বিতরণ শেষে সানোয়ার হোসেন দিপু বলেন, গ্রামীণ বিনোদনের সব মাধ্যমই আজ প্রায় বিলুপ্ত। এরপরেও দু’টি উপজেলার যুব সমাজের উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজনকে সাধুবাদ জানান। প্রতি বছর এ খেলার আয়োজনে তিনি যুব সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিন দিনব্যাপী (১৭, ১৮ ও ১৯ জানুয়ারি) এ প্রতিযোগিতার আয়োজন করে পলাশবাড়ী উপজেলার ডাকুনি, নারায়ণপুর এবং গোবিন্দগঞ্জ উপজেলার বেড়া মালঞ্চা, মির্জাপুর যুব সমাজ।

বরিশাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন খন্দকারের সভাপতিত্বে বরিশাল ইউনিয়ন বিএনপির সভাপতি লিখন মিয়া মেম্বার, সহ-সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, নওশাদ আমিন রুমন, আব্দুল করিম শেখ, হাসান খন্দকার, নুরুজ্জামান সরকার, নাইম মন্ডল, লিমন মিয়া, শাহিন মন্ডল, সাব্বির মন্ডল, রোকন মন্ডল, খোকন মন্ডল, ফিরোজ কবির মন্ডল ও রাকিব মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!