1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

পলাশবাড়ীতে এক সড়ক দূর্ঘটনায় কোচ চালক নিহত : আহত ১০

  • আপডেট হয়েছে : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনা কবলিত দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে কোচটির সজোরে ধাক্কায় কোচের চালক আব্দুল্লাহ (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত: ১০জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার দিনগত বুধবার (৮ জানুয়ারি) রাত ৩টার দিকে পলাশবাড়ী পৌরশহরের ঢাকা-বগুড়া মহাসড়কে আখ ক্রয় কেন্দ্র এলাকায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা পরিবহনের একটি কোচ ওইস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা বিকল ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ চালক আব্দুল্লাহ সিটেই চাপা পড়ে মৃত্যু ঘটে।

প্রথমত: স্থানীয়রা চালককে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরবর্তীতে খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমানের নেতৃত্বে গাইবান্ধা ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি যৌথ টীম ক্রেনের সহায়তায় সীট কেটে চালকের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারকৃত মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে নেয়া হয়।

নিহত আব্দুল্লাহ কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাজিরহাট কালাপানী এলাকার নাছির উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আহত কোচ যাত্রীদের পরিচয় জানা সম্ভব হয়নি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত কোচটি আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়না তদন্ত শেষে কোচ চালকের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!