1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে আমন- ইরি মধ্যবর্তী সময়ে সরিষা চাষে কৃষকের বাড়তি আয়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকায়  ইরি-বোরো ধান হয় না ও আমন-আউশের মধ্যবর্তী সময়ে খালি পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে বাড়তি আয় করছেন পলাশবাড়ীর কৃষকরা। বীজ বপনের ৭০ থেকে ৮০ দিনে সরিষায় ফলন আসে। ক্ষুদ্র এ তেলজাতীয় শস্য সরিষা চাষ সহজ এবং বাজারমূল্য থাকায় পলাশবাড়ী পৌরসভা সহ উপজেলায় সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা।

পৌরসভার আমবাড়ী, ও উদয়সাগর গ্রাম এলাকায় গিয়ে দেখা যায় হলুদ ফুলে ছেয়ে গেছে মাঠ।

কৃষকরা বলছেন, সরকারি সহযোগিতায় বীজ ও চাষের পরামর্শ পাওয়ায় বেড়েছে সরিষার আবাদ।

বছরের যে সময়টায় মাঠ খালি পড়ে থাকে, সে সময়টা সরিষা আবাদ করে লাভবানও হচ্ছেন তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসমে পৌর এলাকায় ৩৮৫ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে আমবাড়ী,নুরপুর ও মহেশপুর এলাকায়।
সরকারিভাবে পৌর এলাকায় ৬ একর জমিতে প্রদর্শনীর জন্য সহযোগিতা করা হয়েছে।
২৫০ জনকে প্রণোদনা ও ২০০ জনকে পূনর্বাসন হিসেবে বীজ ও সার দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর পলাশবাড়ীর তথ্যমতে, গত মৌসুমে ২৮৫ হেক্টর পৌরসভায় জমিতে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, ও বিনা সরিষা -১১ চাষ করে ৪২৭ মেট্রিক টনের বেশি উৎপাদন হয়েছিলো।

এবছর ৩৮৫ হেক্টর জমিতে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭ ও বিনা সরিষা-১১ চাষ করা হয়েছে। আশা করা হচ্ছে, প্রতি হেক্টরে সরিষা উৎপন্ন হবে জাতভেদে ১.৬ মেট্রিকটন। বাজারে প্রতিকেজি বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকা। সরিষা ভাঙলে প্রতি বিঘা তেল আসে ১৩০ থেকে ১৫০ লিটার। প্রতিকেজি সরিষার তেল বাজারে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।

উপজেলার উদয়সাগর এলাকার বাসিন্দা সরিষা চাষি মোঃ শামিম আহম্মেদ জানান, তিনি শখের বসে নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য এক বিঘা জমিতে সরিষার আবাদ করলেও বর্তমানে আবাদের সহজ লভ্যতায় ও কৃষি অফিসের সহযোগিতায় ৯ বিঘা জমিতে সরিষার লাগিয়েছিলেন। ফলনও হয়েছে বেশ ভালো।
এমন ভালো ফলনে ও কৃষি অফিসের সহযোগীতায় অনেক খুশি বলে জানান।

উপজেলার আমবাড়ী গ্রামের সরিষা চাষি মোঃ মিন্টু মিয়া জানান, এবছর ১৫ বিঘা জমিতে তিনি সরিষা চাষ করেছেন। এবার ৩৬০ থেকে ৩৭০ কেজি সরিষা পাবেন বলে তিনি আশাবাদী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন জানান, সরিষা চাষ করতে প্রতি বিঘায় বীজ, সার-ওষুধ ও সেচে কৃষকের সর্বোচ্চ ব্যয় হয় ৭ হাজার টাকা। আর উৎপাদন হয় ৪০০ কেজি, যার বাজারমূল্য ২৫-২৮ হাজার টাকা। আমন ও আউশের মধ্যবর্তী সময়ে কম খরচে বাড়তি আয়ের জন্য কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ বাড়ছে।

তিনি আরও জানান, সরিষা চাষ জনপ্রিয় করতে কৃষিবিভাগ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করেছে । কৃষক খালি পড়ে থাকা অনাবাদী জমিতে সরিষা চাষ করলে লাভবান হবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!