1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

পণ্য সেবায় ভ্যাট-শুল্ক বাড়ানোর প্রতিবাদে গাইবান্ধায় বাংলাদেশের সাম্যবাদী আন্দালনের পথা সভা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ

কমদামে টিসিবি’র পণ্য বিক্রি বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যের ওপর বর্ধিত ভ্যাট-শুল্ক নির্ধারণের প্রতিবাদে গাইবান্ধায় পথসভা করেছে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা শাখার উদ্যোগে টিসিবি’র পণ্য বিক্রিসহ শ্রমজীবী-নিম্নআয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবীতে মিছিল ও শহরের বিভিন্ন মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য মনজুর আলম মিঠু, জেলা আহ্বায়ক অ্যাড. নওশাদুজ্জামান নওশাদ, সংগঠক জাহিদুল হক, বীরেন শীল, শামিম আরা মিনা, পারুল বেগম, সবুজ মিয়া ও রক্তিম সরকার মিলন প্রমুখ।

বক্তারা বলেন, কমদামে টিসিবি’র মাধ্যমে যে পণ্য বিক্রি করা হতো, তা বন্ধ করে দেওয়া হয়েছে। অনিয়মের অভিযোগ উত্থাপন করে ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল করা হয়েছে। যারা অনিয়ম করেছে, ঘুষ নিয়েছে, তাদের কোনো শাস্তি নেই, কিন্তু যে অসহায় মানুষগুলো কর্তাদের ঘুষ দিয়ে কার্ড পেয়েছিল তাদের কার্ড বাতিল করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যৎসামান্য যে টিআর, কাবিখার বরাদ্দ এবং বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, সেসবও নানা অজুহাতে বন্ধ করে রাখা হচ্ছে। আইএমএফ এর পরামর্শে এই দ্রব্যমূল্যের বাজারে শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক নির্ধারণ করে সরকার মরার উপর খাঁড়ার ঘাঁ দিয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা অবিলম্বে সরকারকে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে সারাদেশে শ্রমজীবী নিম্নআয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহসহ শতাধিক পণ্যের ওপর ধার্য করা বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবী জানান। সরকারের সকল গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!