1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে : ইসি সানাউল্লাহ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনসহ সকল প্রতিষ্ঠান বুঝতে পেরেছে যে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার মাধ্যমে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ইতিপূর্বে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল।

তিনি আজ রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সংসদীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করলে, তখন নির্বাচন কমিশন সরকারকে সহায়তা করবে।

তিনি বলেন, ‘নির্বাচনে তফসিল ঘোষণার আগে যারা নিবন্ধিত থাকবে, তাদের নিয়ে নির্বাচন হবে। আমাদের দেখতে হবে যে, সার্বিক রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়া কোথায় গিয়ে দাঁড়ায়। রাজনৈতিক দলগুলোর নির্বাচনে অংশগ্রহণে বিচারিক প্রক্রিয়া, রাজনৈতিক সিদ্ধান্ত ও ঐক্যমতের বিষয় রয়েছে।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব বলেছেন। এটা এই সময় কি পরিমাণ সংস্কার হবে, তার উপর নির্ভরশীল। সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কমিশনগুলো সুপারিশমালাও জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করবেন। এটির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত মতামতগুলো নেয়া হবে। এর উপর ভিত্তি করে আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধন-পরিবর্তন করা হবে। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে প্রাক প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশে ইভিএমে ভোট গ্রহণ না করার ব্যাপারে বলা হয়েছে । আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে না।

ভোটার তালিকা হালনাগাদকরণ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, আমরা ভোটার তালিকা হালনাগাদকরণ শুরু করেছি। এটির মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটার তালিকা থেকে শুরু করে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত যা কিছু আছে, সবকিছু স্বচ্ছ ও সুষ্ঠু হবে।

এরআগে, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার আবু মো. সাইমসহ নির্বাচন কর্মকর্তারা।

এরপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম পরিদর্শন করেন। সূত্র-বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!