1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

তারেক রহমানের আদর্শে দল গড়ে তোলার সময় এসেছে – কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত ১৫ বছর বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলা-হামলা, হত্যা, গুম, নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন অসংখ্য মানুষ। তাদের আরাধ্য স্বপ্ন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার খুব কাছাকাছি রয়েছি আমরা।
জনগণের সত্যিকারের দল হিসেবে বিএনপিকে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের আদর্শে দল গড়ে তোলার সময় এসেছে। আমরা সেই লঙ্গে কাজ করছি। তিনি মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের মিলনায়তনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। বিএনপির রংপুর বিভাগীয় টিমের নির্দেশে গাইবান্ধা জেলা বিএনপি এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদসহ জেলা, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহম্মেদ উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, যত তাড়াতাড়ি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরী করা হবে তাতে বাংলাদেশের মঙ্গল হবে। তিনি বর্তমান সরকারের প্রতি দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান।
এই সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের তিন শতাধিক নেতা উপস্থিত ছিলেন। তারা দলকে সুসংগঠিত করতে বিরাজমান বিভিন্ন অসংগতি দুর করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!