1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

খবরবাড়ি ডেস্কঃ সন্ত্রাস-দখলদারিত্বের বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করুনসহ শিক্ষার বেসরকারিকরণ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হোন।

মঙ্গলবার (২১জানুয়ারি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বাসদ (মার্কসবাদী) কার্যালয় চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকার পরিচালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, মোখলেছুর রহমান, কল্লোল কুমার বর্মন ও ধন্নজয় কুমার প্রমূখ।

বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে দিন দিন শিক্ষারমান ক্রমাগত ধ্বংস হচ্ছে। বছর বছর পুনঃভর্তির নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় হচ্ছে। অন্যায় এবং অযৌক্তিক সকল ফি বাতিল করতে হবে।

তারা আরো বলেন, গাইবান্ধা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে হবে। শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের নিয়ে আলোচনা সাপেক্ষে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। গণঅভ্যুত্থানে গণহত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা। আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা। ধর্মের নামে মানুষ খুন বন্ধ করণসহ রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা। সেইসাথে বক্তারা সর্বজনীন-বিজ্ঞানভিত্তিক-সেক্যুলার-গণতান্ত্রিক একই ধারার শিক্ষা ব্যবস্থা চালুর লক্ষ্যে লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!