1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধায় ব্যাটারিচালিত যানবাহন চালকদের ৯ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ব্যাটারিচালিত যানবাহনের জন্য খ্রি-হইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৯ দফা দাবীতে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা প্রধান উপদেষ্টা গোলাম রব্বানী, উপদেষ্টা সুকুমার চন্দ্র মোদক, সহকারী উপদেষ্টা আফরোজা আব্বাস ও প্রধান সংগঠক লাভলু মিয়াসহ অনেকে।

এসময় গেজেট প্রকাশ ছাড়াও ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পাদ্মমিট, ইজিবাইক চলাচলে ‘একদিন পরপর’ গাইবান্ধা পৌরসভার সিদ্ধান্ত বাতিল, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন নবী সার্ভিস রোড নির্মাণ ও চালকদের প্রশিক্ষণ, চাঁদাবাজি বন্ধে কার্যকর উদ্যোগ, চার্জিং স্টেশন স্থাপন, ন্যূনতম ভাড়া ১০ টাকা নির্ধারণেরও দাবী তোলেন সংগঠনটির নেতারা।

অবস্থান কর্মসূচি শেষে এসব দাবী উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর এবং গাইবান্ধা বিআরটিএ পরিচালকের মাধ্যমে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতারা।

এরআগে এদিন সকাল ১১টার দিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড়ের গোল চত্বরে সমবেত হন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!