1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গাইবান্ধায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব- ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব- ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ফাইনাল খেলা শেষে গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল ম্যাচে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুরকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা সদর উপজেলা অনুর্ধ্ব-১৭ বালক দল।

অন্যদিকে; গাইবান্ধা শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে ফুলছড়িকে ১০-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পলাশবাড়ী উপজেলা বালিকা দল।

খেলা শেষে বালক ও বালিকা গ্রুপের চ্যম্পিয়ন, রানার্স-আপ দল, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অফ দ্য ফাইনাল, সর্বোচ্চ গোলাদাতা এবং সেরা খেলায়াড়ের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল প্রদান করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির আহবায়ক জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান, চ্যাম্পিয়ন পলাশবাড়ী বালিকা দলের ম্যানেজার সুরুজ হক লিটন, সদর উপজেলা বালক দলের কোচ আব্দুল কুদ্দুস ও রফিকুল ইসলাম লুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

খুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার ৮টি বালক ও ৬টি বালিকা দল অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!