1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া প্রিমিয়ারলীগ নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে সমাপনী হয়েছে। স্থানীয় কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন খোলাহাটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মো. সৈয়দ আলী। খেলার শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। স্থানীয় যুবকদের সহযোগিতায় ও কিশামত বালুয়া যুব সমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শামীম প্রামানিক বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক মো. আমির আলী, প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম, সমাজসেবক নওশা শেখ, লতিফ সরকার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী ফেরদৌস সরকার রুম্মান, মারুফ রেজা, আল আমিন শেখ, আতিকুর রহমান, আহসান হাবীব আতিক, সুলতান মাহমুদ সুজন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজেদুল প্রামানিক স্বপন। খেলা চলাকালিন সময়ে মাঠের চারপাশে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে বালুয়া ডার্ক নাইটস ক্লাব ২-০ গোলে ভাই বন্ধু সেপার্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন গাইবান্ধা জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের রেফারি মোনতাসির মামুন লিমন, সহকারি রেফারি কাওসার হাসান ও মিজান রহমান।
বক্তারা বলেন, এলাকায় মাদক-সন্ত্রাস, অনৈতিক কার্যকলাপ থেকে মুক্ত রাখতে প্রতিবছর ফুটবল টুর্নামেন্ট ও ক্রিকেট লীগ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। যুবকরা নিয়মিত খেলাধুলা করলে সকল অপকর্ম থেকে বিরত থাকে। খেলাধুলা সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়, আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরম্নত্ব অপরিসীম। ফলে খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
শেষে প্রধান অতিথি ও অতিথিরাসহ বিজয়ী দলের হাতে ২২ ইঞ্চি কালার এলইডি টিভি, রানার্সআপ দলকে ১৭ ইঞ্চি এলইডি টিভি ও ৩য় দলকে একটি মোবাইল ফোন তুলে দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!