1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

করদাতারা সারা বছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

করদাতারা অনলাইন সিস্টেমের মাধ্যমে সারা বছরই তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর  চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান আজ রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এই ঘোষণা দেন।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

৩১ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ১৪ লাখ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা বন্ধ হয়ে যাবে না। করদাতারা ৩৬৫ দিনই তাদের রিটার্ন জমা দিতে পারবেন। যারা ৩১ জানুয়ারির পর অনলাইনে রিটার্ন জমা দেবেন, তাদের জন্য হিসাব অন্য রকম হবে।

তিনি বলেন, স্বয়ংক্রিয়ভাবে ৩১ জানুয়ারির পরে যারা তাদের রিটার্ন জমা দেবেন, তাদের কিছু ব্যয় বহন করতে হবে। ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!