1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

আদিবাসী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আয়োজনে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকানিত্ম বর্মন, বাসদ-মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা ও শ্যামবালা প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, তা সভ্যজগতকে হার মানিয়েছে। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় গাইবান্ধা থেকেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!