1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল

গাইবান্ধায় ডলার চক্রের মুলহোতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় সাদুল্লাপুরে শরিফুল ইসলাম (৩৮) নামের ডলার চক্রের মুলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম একই উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, নরসিংদী জেলার নিজামুল হক নামের এক ব্যক্তি শরিফুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ মাস আগে মোবাইল ফোনে প্রতারক শরিফুল ইসলামের সঙ্গে পরিচয় হয় তার। পরে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে নিজামুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয় শরিফুল। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার নিজ বাড়ি থেকে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ও কথিত আমেরিকান ১ ডলার সাদৃশ্য মূল্যবান নোট, ১টি মোটর সাইকেল, ১টি ইজিবাইক, ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!