1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের শিশুদের পরিবেশনায় মুগ্ধতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেন্দ্রের প্রশিক্ষণার্থী শিশুদের বিভিন্ন পরিবেশনায় মুগ্ধ হয়েছেন দর্শক-শ্রোতারা। ১ জানুয়ারি সোমবার গাইবান্ধার স্বনামখ্যাত আবৃত্তি সংগঠন অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলতায়তনে অনুষ্ঠিত হয়। বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিপুল সংখ্যক দর্শক শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন।
সংগঠনের পরিচালক কবি ও আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব সংস্কৃতিজন শাহাদৎ হোসেন সুজা, ক্রীড়া ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, সংস্কৃতি অনুরাগী সমাজসেবক নওশের আলম ও সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষক সম্পাদক রণজিৎ সরকার, কবি-সাংবাদিক রজতকান্তি বর্মন, প্রকৌশলী রোজাইনা আখতার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া বেগম। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সৈয়দ আজহারুল হক লালুর স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন ও অসুস্থ কবি সরোজ দেবের আশু সুস্থতা কামনা করা হয়।
বক্তারা বলেন, অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্র দীর্ঘদিন ধরে গাইবান্ধার আবৃত্তি অঙ্গনে অনেক ভালো আবৃত্তি শিল্পী তৈরি করেছে, যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত। বক্তারা এই সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে গাইবান্ধার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন শাহাদৎ হোসেন সুজাকে সম্মাননায় ভূষিত করা হয়।
পরে নাচ, গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেয় সংগঠনের শিশু শিল্পী এনা সরকার, সারা, রূপকথা, সাদ, স্বচ্ছ, ত্রপা, শিফা, আফিয়া, সাদিকা, বর্ণনীল, সুহা, নূরজামিলা, প্রদ্যুৎ, পিমপা, রাফিয়া, তানাজ, লামিয়া, রুজাইনা, সাবিরা, রিজিতিা, অনন্য, নুশাইবা ও বর্ণ। শিশুদের পরিবেশনা দেখে দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে যান। এছাড়াও গান পরিবেশন করেন রণজিৎ সরকার ও আহমেদুল ইসলাম সঞ্জু, তবলায় সহযোগিতা করেন লিটন সরকার। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন পিটু রশিদ এবং আবৃত্তি করেন সংগঠনের পরিচালক কবি আবৃত্তি শিল্পী দেবাশীষ দাশ দেবু। পত্রলেখা দাশ তুনতুন ও জারিন তাসনিম বিপার সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!