1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

রংপুরে শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা, শিক্ষকসহ আটক ১৯

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

 

 

রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চেষ্টার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ। নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন ও ডিভাইস জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কার্যালয় প্রাঙ্গনে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীর প্রশ্নপত্রের উত্তর প্রদানের চুক্তি করে প্রতারক চক্র। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে নগরীর বিভিন্ন এলাকা পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে পুলিশ ১৯ জনকে আটক করে।

এর মধ্যে রংপুর কালেক্টরেট স্কুল এণ্ড কলেজসহ ৩টি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাবেক ছাত্রলীগ নেতা, ডিভাইস জালিয়াতির সিন্ডিকেটের সদস্যসহ ১১ জন পরীক্ষার্থী রয়েছে। তাদের কাছ থেকে ১১টি ডিজিটাল ডিভাইস, ৮০টি ফোন ও প্রবেশপত্র জব্দ করা হয়েছে। এছাড়া আটককৃত পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগেই পরীক্ষার কেন্দ্র থেকে ডিভাইসসহ আটক করা হয়।

পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, অসাধু চক্রটি ডিজিটাল ডিভাইসের অপব্যবহার করে জালিয়াতির চেষ্টা করেছে। পুলিশ পরীক্ষার আগে রাতে, সকালে ও পরীক্ষা শুরুর আগেই কেন্দ্র থেকে তাদের আটক করেছে। এ ঘটনায় প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি কাজী মুত্তাকি ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মুজাহিদুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!