1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

বুড়িমারী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে ঢাকা যাতায়াতসহ রামসাগর এক্সপ্রেস দিনাজপুর পর্যন্ত যাতায়াতের দাবিতে সমাবেশ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

প্রস্তাবিত বুড়িমারী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে ঢাকা যাতায়াতসহ রামসাগর এক্সপ্রেস দিনাজপুর পর্যন্ত যাতায়াতের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে শহরের ডিবি রোড গানাসাসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক বাংলাদেশের ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য জিয়াউল হক জনি, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাসদের জেলা আহবায়ক গোলাম রব্বানী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা সদস্য অ্যাড. আশরাফ আলী, কৃষক শ্রমিক জনতালীগের জেলা কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশের প্রায় প্রত্যেকটি জেলা থেকে রাজধানী ঢাকায় আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থাকলেও গাইবান্ধা থেকে নেই। রংপুর এবং লালমনি এক্সপ্রেস ট্রেন গাইবান্ধার উপর দিয়ে চলাচল করলেও এখানকার জন্য সিট সংখ্যা খুবই সামান্য। ফলে গাইবান্ধাবাসী ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রস্তাবিত বুড়িমারী এক্সপ্রেস গাইবান্ধার উপর দিয়ে যাতায়াত এবং রংপুর, লালমনি এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ গাইবান্ধা থেকে ঢাকা পর্যন্ত একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন চালু করার দাবি জানান। বক্তারা রামসাগর এক্সপ্রেস দিনাজপুর এবং ৪৮২ নং লোকাল (কলেজ ট্রেন) গাইবান্ধা থেকে শান্তাহার পর্যন্ত চলাচল করার জোর দাবী জানান। তারা প্রস্তাবিত বগুড়া-শেরপুর-সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন দ্রুত স্থাপন করে উত্তরবঙ্গ থেকে ঢাকার রেল যোগাযোগ সহজ করার দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!