1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে বাঙালির গৌরবময় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪ বার পড়া হয়েছে

 

 

মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। আজ শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচীতে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ। উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি কমিশনার ভুমি, প্রানী সম্পদ অফিসার, পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সম্মানিত সদস্যবৃন্দ। জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা-এর নেতৃত্বে থানা অফিসার ইনচার্জ আরজু মো:সাজ্জাদ হোসেন ,ওসি তদন্ত রাইসুল ইসলাম সহ থানা পুলিশের একটি টিম। উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনুর নেতৃত্বে মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম, পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত এর নেতৃত্বে উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিকলীগের নেতৃত্বে শ্রমিকবৃন্দ। এছাড়াও জাতীয়পাটির নেতাকর্মীবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলোর পাশাপাশি-বিশ্ব সাহিত্য কেন্দ্র, আনসার ভিডিবি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা। এরপর পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সালাম গ্রহন করেন এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!