1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে অবরোধ সমর্থনে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮ বার পড়া হয়েছে
টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখা। আজ ৭ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকালে গাইবান্ধা পলাশবাড়ীতে ঢাকা রংপুর মহাসড়ক ব্র্যাক মোর নামিয় স্থানে মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা।
এই মিছিলে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা জামায়াতে আমির জনাব আবু বক্কর সিদ্দিক।
এতে আরো নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল লতিফ, পৌর সেক্রেটারী তাজুল ইসলাম মিলন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে গোটা দেশকেই এখন অঘোষিত কারাগারে পরিণত করেছে। তারা বিরোধী আন্দোলনকে আদর্শিকভাবে ও নৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন চরমপন্থা নীতি গ্রহণ করছে। এ জন্য তারা বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, গণগ্রেফতার অব্যাহত রেখেছে।
নেতাকমীকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে দেশের এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। পুরাতন মামলায় অতিদ্রুততার সঙ্গে বিরোধীদলীয় নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না। বরং তাদের সব ষড়যন্ত্র তাসের ঘরের মতো ধসে পড়বে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে জামায়াত নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মওলানা বলেন, এই ফ্যাসিস্ট সরকার গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। পুলিশ প্রতিনিয়ত অন্যায়ভাবে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে। এভাবে দেশ চলতে পারে না। এই অবৈধ সরকারকে দেশের জনগণ আর এক মূহুর্তও রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চলছে। এই সরকারের বিদায় এবং এ দেশের মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!