1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

ঘোড়াঘাটে ভ্যানচালক মেহেদুল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে চাঞ্চল্যকর ভ্যানচালক মেহেদুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডের ঘটনায় প্রায় দেড় মাস পর হত্যার রহস্য উদঘাটন করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চালকের ভ্যান ও তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম। তিনি জানান, ভ্যান ছিনতাই করতে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করে। তিনি আরও জানান, ঘোড়াঘাট থানা পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে ব্যর্থ হওয়ায় জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদের নির্দেশে মামলার তদন্তভার ডিবিকে প্রদান করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত দুজনকে শনাক্ত করে গত শনিবার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা আসামিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে লেচু মিয়া (৩৫) ও একই গ্রামের এনতাজ মন্ডলের ছেলে ইদু মন্ডল (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভ্যান ছিনতাই করতে আসামীরা গত ১৫ অক্টোবর পীরগঞ্জ জেলার চতরা বাজারে বসে পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী পরের দিন ১৬ অক্টোবর সন্ধায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে আসে এবং স্থানীয় দোকান থেকে ১০ টাকার রশি কিনে কয়েক খন্ড করে নেয়। এরপর সেখান থেকে নূনদহ ঘাটে যাওয়ার জন্য নিহত ভ্যানচালক মেহেদুলের ভ্যানটি ভাড়া করে। যাত্রাপথে ভ্যানে থাকা আসামীরা প্রসাব করার জন্য ফাঁকা রাস্তায় ভ্যানটিকে থামাতে বলে।

এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ভ্যানচালকের হাত-পা রশি দিয়ে ও মুখে গামছা পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে রাস্তার পাশের আবাদি জমিতে তার লাশ ফেলে রেখে ভ্যান এবং চালকের মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। পরে গ্রেপ্তার আসামী লিচু মিয়া তার সাথে থাকা সঙ্গীদের ১২ হাজার টাকা দিয়ে ছিনতাই করা ভ্যানটি নিজেই নিয়ে কিনে নেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সকাল ৮ টার সময় ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে রাস্তার ধারে আবাদী জমি থেকে মেহেদুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যানচালক মেহেদুল একই ইউনিয়নের আবদুল্লাহপাড়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। একই দিন নিহতের স্ত্রী আফরোজা বেগম (৩৬) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!