1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গোবিন্দগঞ্জে কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৭

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারকালে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে তক্ষকটি উদ্ধার করা হয়।

এসময় চালক কৌশলে পালিয়ে গেলেও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে। সেইসাথে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্য সাভারে কর্মরত ও  ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের আব্দুল বারেকের ছেলে জয়েন উদ্দীন (২৭), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক রতন (৪২), মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনায়েত শেখ (৩০), ঠাকুরগাঁও এর রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাইদুল ইসলাম (৩৬), ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০), রাজবাড়ী সদর উপজেলার  খোলাবাড়ীয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জসিম উদ্দীন (৪০) এবং  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর (উত্তরপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে সারোয়ার (২৩)।

গোবিন্দগঞ্জ থানার এসআই প্রলয় বর্মা মাধুকর’কে বলেন, উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ৮ ইঞ্চি লম্বা। ৫০ গ্রাম ওজনের তক্ষকটির আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। পাচারকারীরা শপিং ব্যাগে করে হাইস মাইক্রোবাসের সিটের নিচে লুকিয়ে রেখে পাচার করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তাদেরকে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়েছে। সেইসাথে তক্ষকটিকে গোবিন্দগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও হাইস মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!