1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নতুন কমিটির অনুমোদন

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সম্মেলনের দু’মাস পর জেলা জাতীয় পার্টির (জাপা) প্রস্তাবিত নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে জাপার দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু’র সুপারিশে দলের কেন্দ্রীয় সদস্য মো. সরওয়ার হোসেন শাহীনকে সভাপতি ও অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে গাইবান্ধা জেলা শাখার প্রস্তাবিত কমিটি অনুমোদন করেছেন।
তাদেরকে আগামী এক মাসের মধ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।
এরআগে, দীর্ঘ ১১ বছর পর গেল ১৯ অক্টোবর গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন থেকে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!