1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধায় ৫২ প্রার্থীর মধ্যে ১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪ বার পড়া হয়েছে

 

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে আওয়ামী লীগেরসহ মোট ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে সবকটিতে নৌকার প্রার্থীসহ ১৮ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ১৬ জনের বাতিল ও ১৮ জনের মনোনয়নপত্র স্থগিত করেছে।
রোববার (৩ ডিসেম্বর) নির্ধারিত সময় পর্যন্ত গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল।
জানা যায়, দাখিল করা মনোনয়নপত্রে হলফনামায় তথ্য গোপন, নমুনা ভোটারের স্বাক্ষর ও তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। বাতিলদের মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজার রহমান সরদার, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্যাহ নাহিদ নিগার, এবিএম মিজানুর রহমান, মোস্তফা মহসিন।
গাইবান্ধা-০২ (সদর) আসনে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মনোনয়নপত্র বাতি ল করা হয়েছে। তারা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের আবু তাহের সায়াদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার, স্বতন্ত্র প্রার্থী রকিবুল ইসলাম ও সাজেদুর রহমান।
গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি ও স্বতন্ত্র ইঞ্জিনিয়ার আবু জাফর তৈয়ব জাহিদ নিউ।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৩ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তারা হলেন এনপিপির রুমি আকরাম, স্বতন্ত্র শ্যামলেন্দু মোহন রায় ও জাহাঙ্গীর হোসেন।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে স্বতন্ত্র ফারজানা রাব্বী বুবলী ও এইচ এম এরশাদ।
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব এ তথ্য নিশ্চিত করে বলেন, এক শতাংশ ভোটারের ক্রটিপুর্ণ স্বাক্ষর, ঋণ খেলাপি, তথ্য গোপনসহ নানা কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
উল্লেখ্য; গাইবান্ধা জেলার ৫টি আসনে ৭টি উপজেলার ৮১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় ৬৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬৯৮টি ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫৬৮ জন এবং নারী ১০ লাখ ৪১ হাজার ১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!