1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সমাবেশ করা যাবে : ইসি আলমগীর

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪০ বার পড়া হয়েছে

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে নির্বাচনে কোনো বাধা দেয়া যাবে না বলেও জানান তিনি।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার বলেন, সভা সমাবেশ বন্ধের চিঠিতে রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়নি। শান্তিপূর্ণ সভা সমাবেশে কোনো বাধা নেই।সেটার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনে বাধা দেয়া বা প্রতিহত করা অপরাধ। এ ধরণের সভা-সমাবেশ করা যাবে না সেটাই আমরা চিঠিতে লিখেছি।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ না করার নির্দেশনা দেয়। একইসঙ্গে নির্বাচনী কাজ বাধাগ্রস্ত ও ভোটাররা ভোট প্রদানে নিরুৎসাহিত হতে পারে এমন রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশনা দেয় কমিশন।

এরই প্রেক্ষিতে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে রাজনৈতিক দলগুলোর সভা ও বিভিন্ন সমাবেশ বন্ধ রাখতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসানের সই করা চিঠিতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা ছাড়া অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!