1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে গাইবান্ধায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা

  • আপডেট হয়েছে : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে গাইবান্ধায় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার স্থানীয় নাট্য ও সাংস্কৃতিক সংস্থার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু বকর কাজল, যুগ্ম আহ্বায়ক মো. মুকুল মিয়া, যুবলীগ নেতা রাহাদ মাহমুদ রনি, কামনাশীষ দেব বুলেট, রেজাউল করিম রেজা, সনজীব বিশ্বাস বুড়ো, ফুলছড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিকুর ইসলাম সাজু, সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান লিটন, মোবাশ্বের আহমেদ, শহীদুল ইসলাম প্রমুখ।
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বক্তারা। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!