1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ফুলছড়ি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল এবং সাধারণ সম্পাদক যাদু নির্বাচিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকালে ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের কার্যালয়ে সংগঠনটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সহ-সভাপতি ও দৈনিক জনসংকেত সম্পাদক দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, সহকারি সম্পাদক শাহাবুল শাহীন তোতা, দৈনিক মাধুকরের বার্তা সম্পাদক উজ্জল চক্রবর্ত্তী ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি এবিএম ছাত্তারসহ ফুলছড়ি উপজেলা প্রেস ক্লাবের সদস্যবৃন্দ।
সাধারণ সভা শেষে ফুলছড়ি প্রেস ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে আমিনুল হককে সভাপতি ও শাহ আলম যাদুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ৩ বৎসর মেয়াদী কমিটি গঠন করা হয়। প্রেস ক্লাবের উপদেষ্টা নির্বাচিত করা হয় যথাক্রমে সোহেল রানা শালু ও বিমল কুমার সরকার। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাহদী মাসুদ পলাশ ও তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনার রশিদ ও মজিবর রহমান, কোষাধ্যক্ষ এটিএম রাকিবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন রানা ও হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রাজু সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল আহমেদ, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আতাউল হক সাগর, আইন বিষয়ক সম্পাদক দলিলুর রহমান, ক্রীড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসলাম মিয়া ও কার্যকরি সদস্যরা হলেন, আতাউর রহমান, মজিবুল হক ছানা, মাসুদ রানা প্রধান ও সৈকত জামান প্রিন্স।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!