1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নবান্নের পিঠা উৎসব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুলে নবান্ন পিঠা উৎসব আয়োজন করা হয়েছে।
২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে হোপ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে নবান্ন পিঠা উৎসব পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব পত্নী জান্নাতুল ফেরদৌস।
উৎসবমুখর পরিবেশে সাড়ে সাত শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের মধ্যে নবান্ন পিঠা উৎসবের শীতের উপকরণ বিভিন্ন ধরনের পিঠা, পায়েশ, মুড়ি, মুড়কি খাওয়ার ধুম পরে। গ্রাম বাংলার চিরচারিত ঐতিহ্য নবান্ন উৎসব বিদ্যালয় প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ ব্যাপারে অভিভাবকের মতামত প্রসঙ্গে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে ব্যতিক্রমধর্মী এমন আয়োজনে বেশ প্রশংসনীয় এবং গর্বের বিষয়। আমরা অনেক আনন্দিত এবং উচ্ছসিত যে শিক্ষা প্রতিষ্ঠানে এসেও বাচ্চাদের সাথে নবান্ন পিঠা উৎসব পালন করতে পেরেছি।
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক জামিউল ইসলাম জাহিদ সাংবাদিকদের জানায়,শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করে।
লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়গুলো ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশে সহায়তা করে।
স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু জানায়, হোপ ইন্টারন্যাশনাল স্কুল শুরু থেকেই শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করতে প্রতি বছর নিত্যনতুন ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নবান্ন পিঠা উৎসব আয়োজন করেছি।
উল্লেখ্য, পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র অবস্থিত হোপ ইন্টারন্যাশনাল স্কুল। ২০১০ সাল থেকে বেশ সুনামের সহিত স্কুলটি পরিচালনা করে আসছেন বিশিষ্ট শিক্ষানুরাগী পলাশবাড়ী প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক সাংবাদিক মতিয়ার রহমান লাভলু। প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক এবং ধর্মীয় শিক্ষাসহ বিভিন্ন শিক্ষমুলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ইতিমধ্যে বার্ষিক বনভোজন সরুপ শিক্ষা সফরে দেশের প্রায় সকল পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিষ্ঠানের সিংহভাগ ছাত্র-ছাত্রী। এছাড়াও প্রায় প্রতিমাসে স্কুলের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করে থাকেন পরিচালক। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াতের জন্য প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনের ব্যবস্থা রয়েছে। প্রতিটি ক্লাসরুম শীতাতপনিয়ন্ত্রিত। ক্লোজ সার্কিট ক্যামেরায় নিয়ন্ত্রিত, যার ফলে ঘরে বসেই অভিভাবকদের এ্যাপসের মাধ্যমে সন্তানের পাঠদান পর্যবেক্ষণের সুবিধা ব্যবস্থা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!