1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিত্রের সভাপতিতে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা: সোহেল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. খোরশেদ আলম, , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ প্রমুখ। অ্যাডভোকেসি সভার প্রতিপাদ্য বিষয় ছিল নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা জীবন সাজায়, পরিকল্পিত পরিবার গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। স্বামী-স্ত্রী মিলে আলোচনা করে তাদের আয় ও সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে কখন সন্তান গ্রহণ করবেন এবং কতজন সন্তান নেবেন, দুটি সন্তানের মাঝে কতদিনের বিরতি দিবেন এবং সেই অনুযায়ী উপযুক্ত পদ্ধতি অবলম্বন করাই হলো পরিবার পরিকল্পনা। জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন তথা টেকসই উন্নয়নের চাবিকাঠি হলো পরিবার পরিকল্পনা যা আপামর জনসাধারণের জীবন রক্ষাকারী কর্মসূচীর অন্যতম। পরিবার পরিকল্পনায় বিনিয়োগ হলো উন্নয়নের ‘বেস্ট বাই’ যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ত্বরান্বিত করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!