1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

তফসিল ঘিরে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে : ডিবি প্রধান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

 

 

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য ঠেকাতে সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, তফসিল ঘিরে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা জানান।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সংবিধানের বাইরে যেতে নারাজ। দুই দলের এমন অনড় অবস্থানের মধ্যেই আজ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি ইতোমধ্যে তফসিল ঘোষণার আয়োজনকে একতরফা দাবি করে তা প্রতিহতের ডাক দিয়েছে। সরকার পতনের দাবিতে অলআউট আন্দোলনে নামা দলটির নেতারা বলছেন, তফসিল ঘোষণা করলে হরতাল ও ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এমন অবস্থায় তফসিল ঘোষণার পর যেন নাশকতা না হয় সেজন্য সারাদেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেন, স্বার্থান্বেষী মহল কোথায় বসে অনলাইনে নাশকতার নির্দেশনা দিচ্ছে তা গোয়েন্দা পুলিশ জানে। তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!