1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৭ বার পড়া হয়েছে

 

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে বৃহস্পতিবার আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, বিকল্প ধারা, বিএনএম, এনপিপি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৫২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারি রির্টার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসব মনোনয়নপত্র পৃথক পৃথকভাবে দাখিল করেন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১৬, গাইবান্ধা-২ (সদর) আসনে ১০ জন, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১২ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৭ জন ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৭ জন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আফরোজা বারী (আ’লীগ), শামীম হায়দার পাটোয়ারী (জাপা), মো. শরিফুল ইসলাম (গণফ্রন্ট), মো. আবু বক্কর সিদ্দিক (কৃষক-শ্রমিক-জনতালীগ), গোলাম আহসান হাবীব মাসুদ (জাসদ), খন্দকার রবিউল ইসলাম (বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট), মো. ওমর ফারুক সিজার (বিএনএফ), মো. মোশারফ হোসেন (জাকের পাটি), মোছা: আইরিন আকক্তার (বাংলাদেশ কল্যাণ পার্টি), মো. হাফিজার রহমান সরদার (খেলাফত আন্দোলন), মো. ফখরুল হাসান (কংগ্রেস পাটি), মোস্তফা মহসিন সরদার (স্বতন্ত্র), এবিএম মিজানুর রহমান (স্বতন্ত্র), আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র), জয়নাল আবেদীন (স্বতন্ত্র)।
গাইবান্ধা-২ (সদর) আসনে মাহাবুব আরা বেগম গিনি (আ’লীগ), আব্দুর রশিদ সরকার (জাপা), গোলাম মারুফ মনা (জাসদ), শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র)।
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষকলীগ সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জাপা মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, এএসএম খাদেমুল ইসলাম খুদি (জাসদ), কৃষক শ্রমিক জনতা লীগ জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, জাকের পার্টির তোসাদ্দেক হোসেন সরকার শাপলা, মো. মঞ্জুরুল হক সাচ্চা (বিএনএম), জাহাঙ্গীর আলম (এনপিপি), বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার (স্বতন্ত্র), সাহারিয়ার খান বিপ্লব (স্বতন্ত্র), আমেরিকা প্রবাসী আবু জাফর মো. জাহিদ নিউ (স্বতন্ত্র) ও আজিজুল ইসলাম বিএসসি (স্বতন্ত্র) তাঁদের স্ব-স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আবুল কালাম আজাদ (আ’লীগ), কাজী মশিউর রহমান (জাপা), ডা: রুমি আকরাম (এনপিপি), প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী (স্বতন্ত্র)।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে মাহমুদ হাসান রিপন (আ’লীগ), আতাউর রহমান সরকার আতা (জাপা), অ্যাড. জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), ফারুক মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি), ফারজানা রাব্বী বুবলী (স্বতন্ত্র) শামসুল আজাদ শীতল (স্বতন্ত্র) এইচ এম এরশাদ (স্বতন্ত্র)।
উল্লেখ্য, গাইবান্ধা জেলার ৫ টি আসনে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪টি পৌরসভাসহ ৭টি উপজেলার ৮১টি ইউনিয়নে ৬শ’ ৪৬টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ৫টি আসনে ২০ লাখ ৫২ হাজার ৬শ’ ৯৮টি ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ১১ হাজার ৫শ’ ৬৮ জন এবং ১০ লাখ ৪১ হাজার ১শ’ ৯ জন মহিলা ভোটার রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!