1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

গাইবান্ধায় দুই সাংবাদিকের নামে মামলা, প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ আশরাফুল ইসলাম
ধর্ষনের অভিযোগের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়েছে।
আজ ৪ নভেম্বর শনিবার দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে প্রেসক্লাব গাইবান্ধার দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসুচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জোবাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লাল চাঁন বিশ্বাস সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক ছালাম আশেকী,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সময়ের কন্ঠস্বরের গাইবান্ধা জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, ফুলছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাসান বাবুসহ অন্যান্যরা।
এ মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় দিপক কুমার রায় নামে এক ব্যক্তি দুই সাংবাদিকের নামে রংপুরের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন। মূলত: দিপক কুমার রায় নিজের কু-কর্ম ও ধর্ষণের অভিযোগ আড়াল করতে এই মিথ্যা মামলা করেছেন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক নেতারা।
বক্তরা আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কন্ঠরোধ করার জন্য এক পক্ষ প্রতিনিয়ত মামলা দিয়ে হয়রানী করছে। কিন্তু ওই অপরাধী ব্যক্তিরা জানে না, মামলা দিয়ে হয়রানী করে সাংবাদিকদের কন্ঠরোধ করা যায় না। শত বাধা ও বিপত্তি পেরিয়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে।
পরে মানববন্ধন কর্মসুচী শেষে সাংবাদিকরা গাইবান্ধা জেলা শহরের ১ নং ট্রাফিক মোড়ে অবস্থান নেয়। এসময় তারা সেখানে কিছুক্ষন রাস্তা অবরোধ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের শ্লোগাণে মুখরিত করে তোলে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!